, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

রাতের আঁধারে কাঠ পাচারকালে টংকাবতী রেঞ্জে ট্রাক আটক, জব্দ ৫৫০ ঘনফুট জ্বালানি কাঠ

  • প্রকাশের সময় : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার টংকাবতী রেঞ্জে রাতের আঁধারে কাঠ পাচারের সময় একটি ট্রাক আটক করেছে বন বিভাগ। এ সময় ট্রাক থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টার দিকে সদর বন রেঞ্জাধীন সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকা থেকে আসা একটি জ্বালানিবাহী ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার সঙ্গীয় স্টাফদের সহায়তায় ট্রাকটি আটক ও জব্দ করেন।
তল্লাশি করে ট্রাকটিতে অবৈধভাবে পরিবহনকৃত প্রায় ৫৫০ ঘনফুট বিভিন্ন প্রজাতির জ্বালানি কাঠ পাওয়া যায়। বন বিভাগের দাবি, কাঠগুলো বৈধ কাগজপত্র ছাড়াই পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। জব্দকৃত কাঠ ও ট্রাক রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।
টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার বলেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলামের কঠোর নির্দেশনায় বন অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচার রোধে বন বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, বনজ সম্পদ দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এসব সম্পদ রক্ষা করা শুধু বন বিভাগের দায়িত্ব নয়, বরং স্থানীয় জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে। বন উজাড় ও অবৈধ কাঠ পরিবহনের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় বন বিভাগের নজরদারি বৃদ্ধি পেয়েছে, ফলে কাঠ পাচারকারীরা নানা কৌশল অবলম্বন করছে। তবে নিয়মিত অভিযান ও কঠোর অবস্থানের কারণে পাচারচক্রের কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে বলে তারা মনে করছেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

রাতের আঁধারে কাঠ পাচারকালে টংকাবতী রেঞ্জে ট্রাক আটক, জব্দ ৫৫০ ঘনফুট জ্বালানি কাঠ

প্রকাশের সময় : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬