, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

লামায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৮০ পড়া হয়েছে

চৌধুরী মোহাম্মদ সুজন, লামা প্রতিনিধি।

বান্দরবানের লামা উপজেলায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে জনসম্পৃক্ততা বৃদ্ধি শীর্ষক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিষদ সভাকক্ষে তথ্য অফিস, লামার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ শাকিলা আক্তার, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, ইভটিজিং, গুজব ও বাল্যবিবাহ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা সরকারি বিভিন্ন সেবা, জন্ম নিবন্ধন ও তথ্য অধিকার বিষয়ে দিকনির্দেশনা দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনকেন্দ্রিক অপপ্রচার প্রতিরোধে সম্মিলিত দায়িত্ব পালনের প্রতি গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

লামায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫