, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান লামা উপজেলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২১৩ পড়া হয়েছে

Oplus_131072

নিউজ ডেস্ক:

বান্দরবানের লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চাম্পাতলী মার্মা পাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অংচাইং মার্মা (২৫) নামে এক যুবক। মঙ্গলবার রাতে নিজ ঘরে তিনি আত্মহত্যা করেন।

আজ (৫ নভেম্বর) বুধবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লামা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।” প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

নিহত অংচাইং মার্মা চাম্পাতলী মার্মা পাড়া এলাকার ক্যওহ্লাচিং মার্মার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই মাস আগে অংচাইংয়ের স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে স্ত্রীর অভিমানে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। স্ত্রীকে ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টার পর শেষ পর্যন্ত অভিমান থেকেই গলায় ফাঁস দেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান লামা উপজেলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশের সময় : ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫