, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

লামায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের ঘরে আগুন, অভিযোগ আপন বোনের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৭৯ পড়া হয়েছে

চৌধুরী মোহাম্মদ সুজন,লামা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক ভাইয়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আপন ও বৈপিত্রেয় বোনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম লিডারপাড়া অহ্লাপাড়া এলাকায়।
আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে মালিক মো. আবদুল কাইয়ুম (২৫) নিজ বাড়িতে এসে দেখেন, তার বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তিনি ওই এলাকার মৃত আবুল হাসেম ও আয়েশা খাতুনের পুত্র।
ভুক্তভোগী আবদুল কাইয়ুম অভিযোগ করেন, তার আপন বড় বোন বেবি আক্তার ৩৬ এবং বৈপিত্রেয় বোন কাজল রেখা ৪৫ যোগসাজশে পরিকল্পিতভাবে তার বসতঘরে আগুন দিয়েছে। তিনি বলেন, আমার মা আয়েশা খাতুনের নামে প্রায় সাড়ে ১০ একর চাষাবাদের জমি ও পাহাড়ি ভূমি রয়েছে। আমি পরিবারের একমাত্র ছেলে সন্তান। আমার বৈপিত্রেয় বোন কাজল রেখা ও বড় বোন বেবি আক্তার সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে আমার ও দুই বোনের ওপর নির্যাতন চালিয়ে আসছে।
অভিযোগে জানা গেছে, গত ১৯ অক্টোবর রোববার তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে তিনি স্ত্রীসহ হাসপাতালে চিকিৎসা নিয়ে আর্থিক অসচ্ছলতার কারণে কিছুদিন শ্বশুরবাড়িতে অবস্থান করেন। সেই সুযোগে গত বুধবার রাতে তার অনুপস্থিতিতে বোনেরা ঘরে থাকা মালামাল লুট করে এবং পরে আগুন লাগিয়ে দেয় বলে দাবি করেন তিনি।
মা আয়েশা খাতুন বলেন, সেদিন আমি ছেলের বাড়িতে একা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি ধোঁয়া উঠছে। ভেবেছিলাম গরুর ঘরে আগুন লেগেছে। পরে দেখি আমার ঘরই জ্বলছে। তখন মেয়ে বেবি আক্তার এসে আমাকে টেনে বাইরে বের করে আনে।
তবে অভিযোগ অস্বীকার করে বেবি আক্তার বলেন, কীভাবে আগুন লেগেছে আমি জানি না। আগুন দেখতে পেয়ে আমি মাকে উদ্ধার করি। বাড়িতে কেউ না থাকায় আমরা চেষ্টার পরও আগুন নেভাতে পারিনি।
লামা থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দীন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবার চাইলে আইনগত ব্যবস্থা ও মামলা নেওয়া হবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

লামায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের ঘরে আগুন, অভিযোগ আপন বোনের বিরুদ্ধে

প্রকাশের সময় : ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫