, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানের লামায় আওয়ামী লীগের মশাল মিছিল ও আগুনের ঘটনা

  • প্রকাশের সময় : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৬৯ পড়া হয়েছে

Oplus_131072

লামা প্রতিনিধি।

বান্দরবানের লামায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিল ও আগুনের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত মিছিল করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় আওয়ামী লীগের সংগঠনের নেতাকর্মীরা।মিছিলে প্রায় ২০-২৫ জন লোক অংশ নেয়। তারা স্লোগান দেয় —

“বান্দরবানের মাটি শেখ হাসিনার ঘাঁটি”
“১৩ তারিখ লকডাউন সফল করো”

এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই অভিযান চালিয়ে রফিক আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “মশাল মিছিলের ঘটনায় রাতব্যাপী অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে।

এদিকে, আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে লামার ৫ নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ১৩ নভেম্বর লকডাউন সফল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে,এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানের লামায় আওয়ামী লীগের মশাল মিছিল ও আগুনের ঘটনা

প্রকাশের সময় : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫