, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স

  • প্রকাশের সময় : ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১১৭ পড়া হয়েছে

মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি।
”কর্মস্থলে ডায়াবেটিকস সচেতনতা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বান্দরবান ডায়াবেটিকস সমিতির উদ্যোগে জেলা সদরের থানছি বাস স্টেশন, ৩ নম্বর রোডের পাশে
ডায়াবেটিস হাসপাতালের কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এই প্রেস কনফারেন্সে ডায়াবেটিকস হাসপাতালে  সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক মজিবর রশিদ, অর্থ সম্পাদক খোরশেদ আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের সামনে বক্তারা বলেন, ২০০২ সাল থেকে বান্দরবানের কিছু সমাজসেবক জেলার মানুষদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বান্দরবান ডায়াবেটিকস হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ২০০৯ সালের দিকে বর্তমান মহিলা ক্লাবের দুটি ভাঙাচোরা কক্ষ নিয়ে হাসপাতালটির কার্যক্রমের যাত্রা শুরু হয়।

পরবর্তীতে ২০১১ সালে হাসপাতালের নিজস্ব ভবন নির্মিত হলে বান্দরবান ডায়াবেটিকস হাসপাতাল পূর্ণতা লাভ করে। বক্তারা আরও বলেন, অতীতে বান্দরবানে ডায়াবেটিকস হাসপাতাল থাকলেও সেটি ছিল কেবল নামেই— সেখানে ছিল না পর্যাপ্ত ডাক্তার, মানসম্মত চিকিৎসা সুবিধা বা প্রয়োজনীয় কর্মীসংখ্যা।

তারা জানান, বর্তমানে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির তত্ত্বাবধানে ৮ জন দক্ষ জনবল নিয়ে হাসপাতালটি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আধুনিক চিকিৎসা সুবিধা এবং রোগীদের প্রতি সেবার মান এখন অনেক উন্নত হয়েছে।

এ সময় মেডিকেল কনসালট্যান্ট অংছালু মারমা ডায়াবেটিস ও অন্যান্য রোগ সংক্রান্ত বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

প্রেস কনফারেন্সের শেষ দিকে বান্দরবান ডায়াবেটিকস হাসপাতালের বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন জানান, আগামী ১৪ নভেম্বর শুক্রবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বান্দরবানে নানান আয়োজন নিয়ে এই দিবসটি পালন করা হবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স

প্রকাশের সময় : ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫