, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ৯০ লাখ টাকার প্রকাশ্যে ঋণের চেক বিতরণ:

  • প্রকাশের সময় : ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৫৪ পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বান্দরবানে প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে জেলা শহরের একটি মালিকানাধীন হোটেলের মিলনায়তনে এ আয়োজন করে লীড ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি।

পূবালী ব্যাংক বান্দরবান শাখার ব্যবস্থাপক শরীফুল ইসলামের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ ইকবাল মহসীন।

এসময় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক রোকেয়া সুলতানা,পূবালী ব্যাংক চট্টগ্রাম শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম, সোনালী ব্যাংক বান্দরবান শাখার উপ-মহাব্যবস্থাপক খালেদ মুহাম্মদ ফরহাদসহ জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্কুল ব্যাংকিং হিসাবধারীরা।

এসময় বক্তারা বলেন — এই পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, ভূমিহীন কৃষক ও স্কুল ব্যাংকিং হিসাবধারীরা সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ পাবেন, যা তাদের আত্মকর্মসংস্থানের পথ তৈরি করবে।

তারা আরও বলেন, এই উদ্যোগ বান্দরবানের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যাংকে আবেদনের ভিত্তিতে ৪৫ জন প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্কুল ব্যাংকিং হিসাবধারীর হাতে মোট ৯০ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ৯০ লাখ টাকার প্রকাশ্যে ঋণের চেক বিতরণ:

প্রকাশের সময় : ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫