, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

আলীকদমে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১১৯ পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি।
তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান আলীকদম কলেজে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তথ্য অফিস, লামা আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সোহেল রানা, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, আলীকদম কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন এবং আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদসহ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ।

প্রধান অতিথি মনজুর আলম বলেন, “তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। প্রত্যাশিত বাংলাদেশ গঠনে তাদের মানবিক গুণাবলি সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাসেদ বলেন, “নিজেকে বদলানোর মধ্য দিয়েই দেশ বদলায়। তরুণদের দায়িত্বশীল হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”

এ সময় বক্তারা আরও বলেন, আলীকদমের উন্নয়নে শিক্ষাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
নব নির্মিত কলেজে এমন আয়োজনের জন্য তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।সভায় অতিথিরা তরুণদের মানবিক গুণাবলি বিকাশের পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সভায় শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গঠনে নিজেদের ভাবনা তুলে ধরেন। “শিক্ষা ও আইনশৃঙ্খলার উন্নয়ন, মত প্রকাশের স্বাধীনতা এবং দেশীয় চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষকের মর্যাদা রক্ষা করে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে।”

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

আলীকদমে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা

প্রকাশের সময় : ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫