, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

লামায় প্রব্রজ্যা গ্রহণ অনুষ্ঠান : ধর্মীয় আবহে সার্থক এক আয়োজন

  • প্রকাশের সময় : ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১১৩ পড়া হয়েছে

মুহাম্মাদ আলমগীর,লামা প্রতিনিধি।

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বাইশপাড়ী মার্মা পাড়ায় গত ১৪ নভেম্বর (শুক্রবার) দায়ক–দায়িকা বৃন্দের আয়োজনে এক মনোজ্ঞ ও ধর্মীয় আবহে ভরপুর দুইদিন ব্যাপি প্রব্রজ্যা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় মার্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে দুইদিন ব্যাপী সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক লামা উপজেলা চেয়ারম্যান,থোয়াইনুঅং চৌধুরী।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মংক্যাচিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অংচিংথোয়াই মাস্টার, লুংক্যমং মাস্টারসহ বিশিষ্টজন প্রমুখ।

দায়িকা আরাংমের উদ্যোগে কুলপুত্রদ্বয় গুনথোয়াইউ ও গুনথোয়াইচিং-এর প্রব্রজ্যা গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ রূপ লাভ করে। এলাকার বিশিষ্ট ভান্তেগণ, দায়ক–দায়িকা ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণময় হয়ে ওঠে।

প্রব্রজ্যা প্রদান উপলক্ষে আয়োজন করা হয় ভুড়িভোজ ও স্থানীয় মেলা। ২ দিন ব্যাপী ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও সামাজিক মিলনমেলার মধ্য দিয়ে উৎসবটি পরিণত হয় এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির প্ল্যাটফর্মে।

প্রব্রজ্যা গ্রহণ অনুষ্ঠানটি মার্মা সমাজের ধর্মীয় চর্চা, আধ্যাত্মিক অনুশাসন ও সামাজিক একতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

লামায় প্রব্রজ্যা গ্রহণ অনুষ্ঠান : ধর্মীয় আবহে সার্থক এক আয়োজন

প্রকাশের সময় : ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫