, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানের ৩০০ নং আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের পদযাত্রা

  • প্রকাশের সময় : ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৩৯ পড়া হয়েছে

Oplus_131072

নিউজ ডেস্ক :

বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী বাতিল করে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও পদযাত্রা করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।

আজ সোমবার (১৭ নভেম্বর ) সকালে এই শান্তিপূর্ণ পদযাত্রা ও বিক্ষোভ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী অংশ নেন। “মনোনয়ন চাই জাবেদ রেজার জন্য”, “দলীয় প্রার্থী পরিবর্তন চাই” এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো শহর জুড়ে।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, “বান্দরবানের জনগণ ও তৃণমূল নেতাকর্মীরা জাবেদ রেজাকেই চান। তাই দলের স্বার্থে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে মনোনয়ন দেওয়ার দাবি জানাই।”তৃণমূলের মতামতকে গুরুত্ব দিতে হবে। অন্যথায় নেতা–কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে, যা নির্বাচনী মাঠে প্রতিফলিত হবে।

আরও বলেন,ঘোষিত প্রার্থী এলাকার জনগণের কাছে গ্রহণযোগ্য নন এবং তৃণমূল মতামত উপেক্ষা করা হয়েছে। তৃণমূলের পছন্দের প্রার্থী হিসেবে দীর্ঘদিন দলের জন্য কাজ করা জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নাম প্রস্তাব করা হলেও তা বিবেচনায় নেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানের ৩০০ নং আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের পদযাত্রা

প্রকাশের সময় : ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫