, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে রেইচা আর্মি ক্যাম্পের তৎপরতায় ১২ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১৩০ পড়া হয়েছে

Oplus_131072

নিউজ ডেস্ক :

বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত তল্লাশী অভিযানে ১২ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেইচা আর্মি ক্যাম্পের সদস্যরা।
আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ০৫ মিনিটে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি এর নির্দেশনায় পরিচালিত তল্লাশী অভিযান থেকে এই মদ উদ্ধার করা হয়।

জানা যায়, রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা ও তল্লাশী কার্যক্রম পরিচালনার সময় পূরবী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১১৯২) তল্লাশী করা হলে সেখান থেকে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার হয়। এসময় ওই মদ বহনের দায়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।

আটক ব্যক্তির নাম: টিটু দেব (৩৬),পিতা: কাজল দেব,সাতকানিয়া,চট্টগ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। মাদক চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিত তল্লাশী কার্যক্রমের ফলে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। ভবিষ্যতেও এসব অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে জোন কর্তৃপক্ষ।

রেইচা আর্মি ক্যাম্পের ধারাবাহিক তৎপরতায় এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে রেইচা আর্মি ক্যাম্পের তৎপরতায় ১২ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫