, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে জাবেদ রেজার মনোনয়নের দাবিতে বিএনপির একাংশের পদযাত্রা

  • প্রকাশের সময় : ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৫১ পড়া হয়েছে

Oplus_131072

আলীকদম প্রতিনিধি : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সাচিং প্রু জেরীর পরিবর্তে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাকে মনোনয়ন প্রদানের দাবিতে বিএনপির একাংশের পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিকেলে আলীকদম ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলীকদম বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পদযাত্রায় ব্যানার, ফেস্টুন ও জাবেদ রেজার সমর্থনে নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে বাজার এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, তরুণ, কর্মঠ ও যোগ্য নেতা জাবেদ রেজাকে বাদ দিয়ে অতীতে বারবার জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থী এবং বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রুকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত স্থানীয় জনমতের প্রতিফলন নয়। বক্তাদের দাবি, তৃণমূলের মতামত উপেক্ষা করলে আসন্ন নির্বাচনে বিএনপিকে আবারো বিফল হতে হবে বান্দরবানে।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দল ও এলাকার স্বার্থে কাজ করে আসায় জাবেদ রেজাকেই প্রার্থী দেখতে চায় আলীকদম ও বান্দরবানের সাধারণ নেতাকর্মীরা। একজন কর্মঠ, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতৃত্ব হিসেবে পাহাড়ি-বাঙালি সবার কাছে গ্রহণযোগ্যতার কারণেই তাকে মনোনয়ন দেওয়া উচিত।

পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই কর্মসূচির মাধ্যমে তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি পৌঁছে দিতে চান—বান্দরবান বিএনপির প্রার্থী হিসেবে যেন মো. জাবেদ রেজাকেই বিবেচনা করা হয়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে জাবেদ রেজার মনোনয়নের দাবিতে বিএনপির একাংশের পদযাত্রা

প্রকাশের সময় : ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫