, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা—বান্দরবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৩৬ পড়া হয়েছে

মঈন উদ্দীন,বান্দরবান।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই অনুপ্রেরণাদায়ক স্লোগানকে ধারণ করে বান্দরবানে শিক্ষার্থীদের নিয়ে তারুণ্যকেন্দ্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবানের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের আওতাধীন বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. এনায়েত করিম, ডেপুটি কো–অর্ডিনেটর কৃষিবিদ মোখলেছুর রহমান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন ট্রেডে অধ্যয়নরত প্রশিক্ষণার্থী শিক্ষার্থী ও বেশ কয়েকজন সাংবাদিকবৃন্দ।

আলোচনা পর্বে বক্তারা বলেন,নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মই হবে মূল চালিকাশক্তি। ২০২৪ সালের পরিবর্তনের ধারা শিক্ষার্থীদের সাহস, সচেতনতা ও আন্দোলনমুখী ভূমিকার ফল। সেই ধারাবাহিকতায় ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও উল্লেখ করেন,একটি দেশের উন্নয়নের ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। তাই তরুণদের দক্ষতা, মূল্যবোধ ও নেতৃত্ব গড়ার মাধ্যমে নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা—বান্দরবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশের সময় : ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫