, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় উচ্ছ্বসিত বিএনপি, বান্দরবানে আনন্দ মিছিল অতি শীঘ্রই উপজেলা-পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করছে ‘সাথী’ পার্সেল ডেলিভারি থেকে বাজার-ওষুধ পৌঁছে দেওয়া—এক প্ল্যাটফর্মেই মিলবে নানা অন-ডিমান্ড সেবা ‘৬ রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ’—বটতলীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন মোল্লার বাজারে জুয়া ও মাদকের ভয়াল বিস্তার, আতঙ্কে এলাকাবাসী

বান্দরবানে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকালে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এর উদ্যোগে এই সভা আয়োজন করা হয়। শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার সেকেন্ড অফিসার নাজমুল হক। এছাড়া সিডিসি’র পিসি জেমস লালথার ঙাক, প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি পাকসিম বি. ত্লুং, প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং, হিসাব রক্ষক রবার্ট থানলিয়ান বম, সমাজকর্মী লালদত সাং বম, আইরিস বম, বিনাসাতেক বমসহ জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করা সমাজের সকল মানুষের দায়িত্ব। বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ক্ষতি, যা শিশুর শিক্ষা, শারীরিক বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য এবং ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। এই সমস্যার মূল সমাধান পরিবার, সমাজ এবং স্থানীয় নেতৃত্বের সমন্বিত প্রচেষ্টা ছাড়া সম্ভব নয়।

তারা আরও বলেন, আজকের আলোচনায় যে জ্ঞান ও সচেতনতা অর্জিত হলো, তা সমাজে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকে পরিবর্তনের দূত হিসেবে কাজ করলে শিশুদের ঝুঁকি কমবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাস্তব অগ্রগতি অর্জিত হবে। বক্তারা সকলকে শিশুদের নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে একসাথে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

error: Content is protected !!

বান্দরবানে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫