, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

  • প্রকাশের সময় : ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বান্দরবানে বিভিন্ন স্থান থেকে বম জনগোষ্ঠীর ২৬টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে বান্দরবান সেনা জোনের আয়োজনে সেনা জোনের মাঠ প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ,পিএসসি।
আরও উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম,পিপিএম।

এ সময় বম পরিবারগুলোর হাতে চাউল, ডাল, লবণ, তেল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
বম পরিবারের সদস্যরা সেনাবাহিনীর এমন উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী শুধু পার্বত্য এলাকায় নিরাপত্তা নিশ্চিতই করছে না, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নেও সমানভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অত্যাচারের কারণে যারা নিজ পাড়া-গ্রাম ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন, তারা যেন দেরি না করে দ্রুত নিজ গ্রামে ফিরে আসেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বম জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বম পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

প্রকাশের সময় : ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫