, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে রাজনৈতিক নির্যাতনের শিকার নেতাকর্মীদের সম্মাননা প্রদান

  • প্রকাশের সময় : ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১২০ পড়া হয়েছে

Oplus_131072

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানে দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার আওয়ামী সরকার কর্তৃক হামলা, মামলা, জেল ও নির্যাতনের শিকার নেতাকর্মী ও সমার্থকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলে বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি,যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ,মশিউর রহমান মিঠুন,জাহাঙ্গীর আলম,সদস্য সাবিকুর রহমান জুয়েল,জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো.আজম,জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি আবু বকরসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ০৭ উপজেলার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতের কারণে যেসব নেতাকর্মী নানা হয়রানি ও দুর্ভোগের মুখে পড়েছেন—তাদের ত্যাগ ও সাহসিকতার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা।
তারা আরও দাবি করেন, রাজপথের আন্দোলনে যারা নির্যাতন সহ্য করেও সংগঠনের প্রতি অবিচল থেকেছেন তাদের অবদান কখনোই ভোলা যাবে না।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপির নেতারা গণতান্ত্রিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে রাজনৈতিক নির্যাতনের শিকার নেতাকর্মীদের সম্মাননা প্রদান

প্রকাশের সময় : ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫