, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানের ৬ বিএনপি নেতা–কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে 

  • প্রকাশের সময় : ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বান্দরবান জেলার জাতীয়তাবাদী দল (বিএনপি)–র ছয় নেতা–কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে এই নেতাদের দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের ভিত্তিতে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আজ (৩ ডিসেম্বর) থেকে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন—বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ,বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল কালাম,বান্দরবান মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী হামিদা চৌধুরী,নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন,আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন,লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকের হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন জেলার আরও নেতা–কর্মীদের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের ক্ষেত্রেও আবেদনের পরবর্তী পর্যালোচনায় ক্রমান্বয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানের ৬ বিএনপি নেতা–কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে 

প্রকাশের সময় : ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫