, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে এনসিপির নতুন কমিটি বাতিলের দাবি, ত্যাগী নেতাদের বঞ্চনার অভিযোগ

  • প্রকাশের সময় : ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবঘোষিত জেলা কমিটি বাতিলের দাবি উঠেছে। প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে “প্রহসনমূলক পকেট কমিটি” গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ৩টায় শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে এনসিপির বান্দরবান জেলার সাবেক প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল অভিযোগ করে বলেন,নতুন কমিটিতে জুলাই আন্দোলনের প্রকৃত ত্যাগীদের বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন,
“নবগঠিত কমিটির সদস্য সচিবের নামেই মামলা চলমান। তাছাড়া প্রকৃত জুলাই যোদ্ধাদের বাইরে রেখে একটি পকেট কমিটি ঘোষণা করা হয়েছে, যা আমরা স্বীকার করি না।”

তিনি নতুন কমিটি দ্রুত বাতিল করার দাবি জানিয়ে আরও বলেন—দাবি পূরণ না হলে বান্দরবান জেলার সাবেক কমিটির ৬০-৭০% এনসিপি নেতাকর্মী একযোগে পদত্যাগ করবেন।

সংবাদ সম্মেলনে সাবেক কমিটির যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, খালেদ মোশাররফ হোসেন মাসুদ, গোলাম মোস্তফা মাসুদ, যুবশক্তির আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুবশক্তির যুগ্ম সদস্য সচিব জোবায়ের হোসেন ইমরানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর মংসাপ্রু চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ এরফানুল হককে সদস্য সচিব করে আগামী ছয় মাসের জন্য এনসিপির বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ কমিটি অনুমোদন করেন। নতুন কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে এনসিপির নতুন কমিটি বাতিলের দাবি, ত্যাগী নেতাদের বঞ্চনার অভিযোগ

প্রকাশের সময় : ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫