, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

ওসমান হাদির মৃত্যু: বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ

  • প্রকাশের সময় : ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১১৫ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বান্দরবান শহরে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে।

আজ শুত্রুবার (১৯ ডিসেম্বর) রাতে শহরের রাজার মাঠ সংলগ্ন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে ছাত্র-জনতা হামলা ও অগ্নিসংযোগ চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বান্দরবান শহরের ট্রাফিক মোড়ে ছাত্র-জনতা আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা রাজার মাঠের পাশের সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনের দিকে অগ্রসর হয়। একপর্যায়ে বাসভবনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। অগ্নিকাণ্ডে বাসভবনের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। এ সময় তারা সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে রাতের মধ্যেই গ্রেফতারের আল্টিমেটাম দেয়।

এ ঘটনায় বান্দরবান শহরে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

ওসমান হাদির মৃত্যু: বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ

প্রকাশের সময় : ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫