, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিক আটক

  • প্রকাশের সময় : ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৯০ পড়া হয়েছে

সিহাব উদ্দিন-নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি-

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল, সিএনজি ও মিয়ামারের নাগরিকসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭/ প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ী বিওপির গেইটসংলগ্ন সড়কে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বিভিন্ন প্রকার বাংলাদেশি চোরাচালানি মালামাল, সিএনজি সহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন মায়ানমারের নাগরিক মংডু জেলার আয়ে জান তুন এর ছেলে নে জাও (৩৮)
বাংলাদেশের নাগরিক ঘুমধুম বাইশ ফাঁড়ী এলাকার বাসিন্দা কালাইয়া তংচংগ্যার ছেলে ছৈপুচিং তংচংগ্যা (২০)

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত সিএনজি ও অন্যান্য চোরাচালানি মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করছে না, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরেছে

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিক আটক

প্রকাশের সময় : ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬