, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার গাছবুনিয়া থেকে অস্ত্র সহ ২জন আটক

  • প্রকাশের সময় : ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৯১ পড়া হয়েছে

আবদুল হাকিম, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৯নং ওয়ার্ড গাছবনিয়া থেকে কক্সবাজার ৩৪ ব্যাটেলিয়নের (বিজিবি) মংজয় পাড়া বিওপি জোয়ানদের অভিযানে অবৈধ অস্ত্র ও গুলিসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম জানান,

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক বিভিন্ন সময়ে অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার মংজয়পাড়া বিওপি অভিযানে নাইক্ষ্যংছড়ি গাছবুনিয়া মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে সশস্ত্র একটি চোরাকারবারী দল ইয়াবা’র একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসবে। উক্ত তথ্যের ভিত্তিতে মংজয়পাড়া বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক টহলদল কর্তৃক আনুমানিক বিকালে সীমান্ত হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গাছবুনিয়া নামক স্থানে ওৎ পেতে থাকা ৭/৮ জনের সশস্ত্র একটি চোরাকারবারী দল বিজিবি’র উপস্থিতি টের পেয়ে টহলদলের উপর হামলা করার চেষ্টা করে। তৎপ্রেক্ষিতে বিজিবি টহলদল চোরাকারবারীদেরকে আনুমানিক ৫০০ গজ ধাওয়া করতঃ ঘটনাস্থল হতে ১জন বাংলাদেশী নাগরিক মাংজয়পাড়ার বাসিন্দা সুইজানু ছেলে উমং (২৫),ও মিয়ানমার নাগরিক মংডু জেলার উইলাটং থানার মংচাকনু ছেলে পানুয়া (১৮)কে ২টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২ টি রাম দা এবং ২ টি মোবাইলসহ আটক করেছে বিজিবি। এছাড়াও তাদের সাথে থাকা অন্যান্য ৫/৬ জন চোরাকারবারী দ্রুত গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়। বর্ণিত চোরাকারবারী দলটি সীমান্তে ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান নিয়েছিল বলে আটককৃত আসামীদ্বয় স্বীকারোক্তি প্রদান করে। বিশেষভাবে উল্লেখ্য যে, উভয় আসামী দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় মাদক ব্যবসা বিশেষ করে ইয়াবা চোরাচালানের সাথে সক্রিয়ভাবে জড়িত। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত আসামীদেরকে থানায় সোপর্দ এবং পলাতক আসামীদের ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার গাছবুনিয়া থেকে অস্ত্র সহ ২জন আটক

প্রকাশের সময় : ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬