, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

ঘুমধুম বিওপির অভিযানে ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২১০ পড়া হয়েছে
  • আবদুল হাকিম,বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বিওপির বিজিবির অভিযানে চার লাখ পিস বার্মিজ ইয়াবার একটি বড় চালান উদ্ধার করেছেন ৩৪ব্যাটেলিয়ন (বিজিবি)।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ৩৪ ব্যাটেলিয়ন বিজিবির ঘুমধুম বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি বরাতে জানায়, ঘুমধুম সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে উখিয়ার পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় সন্দেহজনক গতিবিধি টের পেয়ে টহলদল অভিযান চালায়। এ সময় কোনো আসামি আটক করা না গেলেও চার লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
৩৪ বিজিবি জানায়, এটি সাম্প্রতিক সময়ে কক্সবাজার ৩৪ব্যাটালিয়নের অন্যতম বড় মাদক উদ্ধার অভিযান। এ ছাড়া গত ছয় মাসে (এপ্রিল থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত) ব্যাটালিয়নটি মোট ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রায় ৫০ কোটি ৭৯ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে ৯৫ জন আসামিকেও আটক করা হয়েছে।

বিজিবির তথ্য মতে, শুধু মাদক নয়, ওই সময়ের মধ্যে বিভিন্ন অভিযানে ১০ কোটি টাকার বেশি মূল্যের সিগারেট, গরু, সার, সিমেন্ট, প্রসাধনী, ঔষধ, জ্বালানি তেল, হার্ডওয়্যার সামগ্রী ও রশদও জব্দ করা হয়েছে।
এ ছাড়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে নিয়মিত মতবিনিময় সভা, স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী বিতরণ ও গরিব নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ৩৪ বিজিবি।
অভিযান প্রসঙ্গে কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

ঘুমধুম বিওপির অভিযানে ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫