, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান সদর হাসপাতাল চরম অব্যবস্থাপনার শিকার

  • প্রকাশের সময় : ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৫০ পড়া হয়েছে

রনি সিকদার,বান্দরবান প্রতিনিধি।
মৌসুমি বায়ু ও ঋতু পরিবর্তনের প্রভাবে বান্দরবান সদর হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে বহুগুণে। প্রতিদিন ভিড় জমছে নতুন রোগীর, কিন্তু চিকিৎসা ও শয্যার সংকটে হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে চরম বিপাকে।

রোগীর অতিরিক্ত চাপ সামলাতে না পেরে হাসপাতালের করিডোর, বারান্দা এমনকি চলার রাস্তায় পর্যন্ত রোগীদের বিছানা পেতে দিতে হচ্ছে। এ অবস্থায় মানবিক ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

অথচ কয়েক কদম দূরেই রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ২৫০ শয্যার নতুন হাসপাতাল ভবন, যার নির্মাণ কাজ শেষ হলেও এখনো উদ্বোধনের অপেক্ষায়। প্রশাসনিক জটিলতা ও ফাইল ঘুরপাক খাওয়ার কারণে ভবনটি এখনো চালু করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, দ্রুত নতুন ভবনটি উদ্বোধন করে চিকিৎসাসেবা সচল করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা বলেন, “যখন নতুন হাসপাতাল প্রস্তুত, তখন রোগীর বিছানা রাস্তায় চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক।”

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও বলছেন, বর্তমান ভবনে জায়গার অভাবের কারণে জরুরি সেবা ব্যাহত হচ্ছে। নতুন ভবনটি চালু হলে শুধু রোগীর কষ্টই কমবে না, বরং স্বাস্থ্যসেবার মানও উন্নত হবে।

প্রশাসনের প্রতি জোর দাবি— বান্দরবান সদর হাসপাতালের নতুন ভবন দ্রুত উদ্বোধন করে স্বাস্থ্যসেবার এই সংকট নিরসন করা হোক।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান সদর হাসপাতাল চরম অব্যবস্থাপনার শিকার

প্রকাশের সময় : ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫