, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৩৮ পড়া হয়েছে

Oplus_131072

চৌধুরী মোহাম্মদ সুজন, লামা প্রতিনিধ।

বান্দরবানের লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম রাজবাড়ী এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী নুরনাহার বেগম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে নুরনাহার বেগমের পক্ষে তার ছেলে মোহাম্মদ রাসেল লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় নুরনাহার বেগমের স্বামী মনির হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ছিদ্দিকুল আলম ওরফে ডন বেশ কিছুদিন ধরে তাদের মালিকানাধীন এক কানি জমি ও তাতে সৃজিত বাগান জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছে। প্রকাশ্যে তিনি ওই জমি দখলের হুমকি দেন এবং এতে বাধা দিলে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি।
নুরনাহার বেগমের দাবি, এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর (রোববার) সকালে ডন বাহিনীর ৬০ থেকে ৭০ জনের একদল লাঠিয়াল তাদের জমিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা নুরনাহার, তার স্বামী মনির হোসেন ও ছেলে রাসেলকে মারধর করে গুরুতর আহত করে। এমনকি তাকে শ্লীলতাহানিরও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, হামলার পর ডন বাহিনীর সদস্যরা উক্ত জমি বেড়া দিয়ে জবরদখলের চেষ্টা চালায়। পরে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নিলে ডন বাহিনী তা প্রতিহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
বর্তমানে নুরনাহার বেগম ও তার পরিবার ডন বাহিনীর হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান। এ ঘটনায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনের সুষ্ঠু প্রয়োগের দাবি জানান।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫