, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে বিশেষ টহলে ১০০ ঘনফুট অবৈধ কাঠসহ পিকআপ জব্দ

  • প্রকাশের সময় : ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৭৮ পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বান্দরবান শহরে বিশেষ টহল অভিযানে প্রায় ১০০ ঘনফুট সেগুনসহ বিভিন্ন গোলকাঠ বোঝাই একটি পিকআপ জব্দ করেছে বান্দরবান বন বিভাগ।
আজ সোমবার (১৭ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে বিশেষ টহল দলের দলনেতা মো. মুনতাসির রহমান এবং টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদারের যৌথ টহলকালে সন্দেহজনকভাবে কাঠ বোঝাই পিকআপটি চলাচল করতে দেখে থামানো হলে অবৈধভাবে পরিবহনের বিষয়টি নিশ্চিত হন তারা। পরে কাঠ বোঝাই একটি পিকআপ আটক করা হয়।

জব্দকৃত কাঠ ও পিকআপটি বান্দরবান সদর রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে। বন বিভাগ জানিয়েছে, এ ঘটনায় বন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযান পরিচালনাকারী দলের নেতা মোঃ মুনতাসির রহমান বলেন,“বনজদ্রব্য পাচার ঠেকাতে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”

অন্যদিকে রেঞ্জ কর্মকর্তা মোঃ রাফি-উদ-দৌলা সরদার জানান,
“বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে—যে কোনো মূল্যে বন ও বন্যপ্রাণী সুরক্ষা নিশ্চিত করতে হবে।” বনজদ্রব্য পাচার ঠেকাতে বন বিভাগের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

বন বিভাগের এসব ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় অবৈধ কাঠ পাচার কার্যক্রম আরও কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অবৈধ কাঠ পাচার রোধে বন বিভাগের কঠোর অবস্থান—এখন এলাকার আলোচনার কেন্দ্রে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে বিশেষ টহলে ১০০ ঘনফুট অবৈধ কাঠসহ পিকআপ জব্দ

প্রকাশের সময় : ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫