, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে বিএনপির চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন

  • প্রকাশের সময় : ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৩০ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় শহরের উজানি পাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা এবং হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান।

আজ শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাকর্মীরা এই প্রার্থনা আয়োজনে অংশ নেন।

হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. সুবন্ন লাংকারা মহাথেরো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী ও তাঁর সহধর্মিণী মমচিং।
আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য চিংসা প্রু কেচি মারমা, সাবেক জেলা মহিলা দলের সভানেত্রী পাইলুং চিং মারমা, থানচি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ক্যাশা উ মারমা, রেমাক্রী ইউনিয়নের সাবেক সভাপতি মং এ নু মারমাসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রার্থনা শেষে ৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অত্যন্ত জরুরি। তিনি দেশবাসীর ঐক্যের প্রতীক। তার মতো অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের প্রতি জনগণ সবসময়ই আস্থাশীল।” তিনি দেশের সংকটকালীন সময়ে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তাঁর দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

আবেগঘন এই প্রার্থনায় অংশ নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাকর্মীরাও দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের শান্তি-সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে বিএনপির চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন

প্রকাশের সময় : ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫