, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় উচ্ছ্বসিত বিএনপি, বান্দরবানে আনন্দ মিছিল অতি শীঘ্রই উপজেলা-পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করছে ‘সাথী’ পার্সেল ডেলিভারি থেকে বাজার-ওষুধ পৌঁছে দেওয়া—এক প্ল্যাটফর্মেই মিলবে নানা অন-ডিমান্ড সেবা ‘৬ রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ’—বটতলীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন মোল্লার বাজারে জুয়া ও মাদকের ভয়াল বিস্তার, আতঙ্কে এলাকাবাসী

বান্দরবান সংসদীয় ৩০০নং আসনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • প্রকাশের সময় : ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি। 

বাংলাদেশের সর্বশেষ সংসদীয় আসন পার্বত্য জেলা বান্দরবান ৩০০ নং আসন থেকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, নির্বাচন কর্মকর্তা মো. আবদুল শুক্কুর, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট দলের নেতাকর্মীরা।

এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি সকল প্রার্থীকে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন এবং প্রার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপি থেকে সাচিং প্রু জেরী, এনসিপি থেকে আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন, জামায়াতে ইসলামি থেকে এডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি (কাদের) থেকে আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গত, বান্দরবান ৩০০ আসনটি জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে বাঙালিসহ মোট ১২টি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। জেলায় পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৬টি।

জনপ্রিয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

error: Content is protected !!

বান্দরবান সংসদীয় ৩০০নং আসনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশের সময় : ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫