, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে রান্নার গ্যাসের সংকট: অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রকাশের সময় : ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১০১ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে গত কয়েকদিন ধরে রান্নার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলা সদরের বিভিন্ন খুচরা দোকানে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার না থাকায় অনেক গ্রাহককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এ পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক না থাকার সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়ার নেতৃত্বে জেলা সদরের বিভিন্ন দোকান ও গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বান্দরবান সদর শিক্ষাকেন্দ্র সংলগ্ন নুর জাহান স্টোরের গুদামে তল্লাশি চালিয়ে ১৬ বোতল রান্নার গ্যাস সিলিন্ডার মজুত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির ও মজুতের প্রমাণ পাওয়ায় দোকানের মালিক মোস্তাফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত গ্যাস সিলিন্ডারগুলো সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে রান্নার গ্যাসের সংকট: অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের সময় : ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬